বুধবার, ২০২৬ নভেম্বর ০৪ | ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, যা জানাল পেট্রোবাংলা লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক সার্ভেয়ার আসাদুল যে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে: জামায়াত আমির ভারতীয় নাগরিকের পায়ুপথ থেকে দেড় কোটি টাকার সোনার বার উদ্ধার আসামে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার আগে নারীদের কান্না ও মোনাজাত ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ২ বৃদ্ধ নিহত কুমিল্লায় ৩০০ পরীক্ষার্থীর মধ্যে ফেল ২৪৭, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে কমবে গ্যাস সরবরাহ ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য আমিনুল কাজহীন দিবস আজ ডাক্তার বলেছে আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি মন্দিরে আটকে রেখে দুই নারীকে ধর্ষণ, পুরোহিতসহ গ্রেপ্তার ২ সংসার সামলে ১৫ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি খাতুন চিকিৎসা ব্যয়ের নামে আটকে রাখা ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি অনৈতিক কাজের ভিডিও ভাইরাল , জামায়াত নেতার বসতঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা ‘স্যারের ভুলের জন্য আজ এমন হলো’- শেষ চিরকুটে এইচএসসি পরীক্ষার্থী এবার এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন এবার জিপিএ-৫ এ এগিয়ে ছেলেরা চালক ও যাত্রীদের সহায়তায় বাসে সন্তান প্রসব
প্রতিবেদক - | বুধবার, ২০২৬ সেপ্টেম্বর ০৯, ০৫:৫৭ অপরাহ্ন
কাতারপ্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা
কাতারপ্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

মাদারীপুরে ঘরে ঢুকে আইভী আক্তার (১৮) নামে এক তরুণীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তাঁর ব্যবহৃত আইফোন নিয়ে পালিয়ে যায় তারা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আইভী আক্তার ওই এলাকার আসলাম শরীফের মেয়ে। প্রায় এক বছর আগে শরিয়তপুর শহরের বাসিন্দা ও কাতারপ্রবাসী মো. ফেরদৌসের সাথে তাঁর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর পরিবারের আর্থিক স্বচ্ছলতার জন্য ফেরদৌস কাতারে চলে যান।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পারিবারিক অসচ্ছলতার কারণে ছোটবেলা থেকেই চাচা কালাম শরীফের বাড়িতে থাকতেন আইভী। স্বামী বিদেশে থাকায় সম্প্রতি তিনি চাচার বাড়িতে বেড়াতে আসেন।

মঙ্গলবার সন্ধ্যায় আইভীর চাচা কালাম শরীফ নামাজ পড়তে স্থানীয় একটি মসজিদে যান। একই সময়ে পরিবারের অন্য সদস্যরা চিকিৎসকের কাছে যাওয়ার জন্য মাদারীপুর শহরে ছিলেন। নামাজ শেষে বাড়িতে ফিরে কালাম শরীফ ঘরের ভেতর আইভীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।সংবাদ সাবস্ক্রিপশন

পুলিশের প্রাথমিক ধারণা, আইভীর ব্যবহৃত আইফোন চুরির উদ্দেশ্যে চোরচক্র ঘরে ঢুকেছিল। এ সময় আইভী তাদের চিনে ফেলায় তাঁকে কুপিয়ে হত্যা করে ফোনটি নিয়ে পালিয়ে যেতে পারে তারা। তবে হত্যাকাণ্ডটি চুরি নাকি পারিবারিক বিরোধের জেরে ঘটেছে, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের চাচা কালাম শরীফ বলেন, নামাজ শেষে বাড়ি ফিরে আইভীকে রক্তাক্ত অবস্থায় মৃত দেখতে পান। পরে পুলিশকে খবর দেন। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। চুরির উদ্দেশ্যে নাকি পারিবারিক বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য অভিযান ও তদন্ত চলছে।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।